logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ছবি: এশিয়া পোস্ট

কালবৈশাখী ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।

বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম আব্দুস সালাম জানান, সকাল ৭টার দিকে ঘাট এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। দুর্ঘটনার আশঙ্কায় এ সময় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়। এ সময় ঘরমুখো যাত্রীরা ফেরিতেই অবস্থান করেন।

আবহাওয়া অনুকূলে এলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। তবে বৃষ্টির কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বর্তমানে এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় ১৭টি ফেরি নিয়োজিত রয়েছে।