Advertisement

নীলফামারীতে থানা ভবনের ছাদের পলেস্তারা খসে পুলিশ কর্মকর্তা আহত

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
নীলফামারীতে থানা ভবনের ছাদের পলেস্তারা খসে পুলিশ কর্মকর্তা আহত
ডিমলা থানা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর ডিমলায় দায়িত্ব পালনের সময়ে থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পাশাপাশি একটি ডেস্কটপ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২ টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, ডিউটি অফিসার হিসেবে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মসলিম উদ্দিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ছাদের বড় একটি অংশের পলেস্তারা খসে তার গায়ের ওপর ও টেবিলে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, আমার কাঁধে জোরে আঘাত লাগে। থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতনরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন।