logo

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনা

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনা
শাহীনা ইসলাম মুক্তি। ছবি: ফেসবুক আইডি থেকে নেওয়া

নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি।

রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয় উত্তর) ও নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদ্য সাবেক আহ্বায়ক শওকত আলী।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

শওকত আলী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের কোনো কেন্দ্রীয় নেতা স্থানীয় পর্যায়ের পদে দায়িত্ব পালন করতে পারবেন না। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। ওই পদে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে শাহীনা ইসলাম মুক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তার সফলতা কামনা করছি।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। তার বাবা সিরাজুল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।