ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের শোডাউন
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম

বাংলাদেশ ছাত্রলীগ (নিষিদ্ধ) ও যুবলীগের মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে শোডাউন ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা।
শুক্রবার (৫ জুন) রাতে নগরীতে এই প্রতিবাদী শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোমিনুল হক দেশের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদের পরিচালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
