logo

দুই মোটরসাইকেলের মখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

দুই মোটরসাইকেলের মখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের
নিয়ামতপুর থানা। ছবি : এশিয়া পোস্ট

নওগাঁর নিয়ামতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম নামের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী রাস্তা ধরে যাওয়ার সময় সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।