logo

গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
ট্রেনের বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ময়মনসিংহ-ঢাকা রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর সোয়া ১২টায় উপজেলার মশাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ভূঞাপুর যাচ্ছিল। মশাখালির কাছাকাছি আসতেই হঠাৎ ট্রেনের ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এতে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়।

আব্দুল্লাহ আল হারুন আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।