চাঁপাইনবাবগঞ্জে গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁস পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—আদামপুর গ্রামের মো. রাজুর আড়াই বছর বয়সি ছেলে এবং মো. সানাউল্লাহর ৪ বছর বয়সি ছেলে মো. নূর হোসেন।
স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে শিশুরা একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা রাজুর বাড়ির পাশে হাঁস পালনের জন্য খোঁড়া গর্তের জমে থাকা পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা গর্তের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিষয় :



