logo

মানিকগঞ্জে বিএনপির তিন নেতাকর্মী বহিষ্কার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
মানিকগঞ্জে বিএনপির তিন নেতাকর্মী বহিষ্কার
বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ও মুখপাত্র অ্যাড. আ ফ ম নূরতাজ আলম বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফারুক হোসেন, বিএনপি কর্মী মো. এনায়েত হোসেন এবং আটিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দেওয়ান মো. নজরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া জেলা বিএনপির পক্ষ থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।