logo

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর
গ্রেপ্তার নুরুজ্জামান টুকু। ছবি: এশিয়া পোস্ট

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর নগরীর মহিষবাথান কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। এ সময় রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। পরে তার স্বজনেরা কবরস্থান থেকে মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।

Advertisement

নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের ছোট ভাই।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজপাড়া থানা এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে আটক করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।