logo

পোস্তগোলা ব্রিজে চলন্ত ভ্যানে আগুন

পোস্তগোলা ব্রিজে চলন্ত ভ্যানে আগুন
পোস্তগোলা ব্রিজে চলন্ত ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায়। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পোস্তগোলা ব্রিজের ওপর নারিকেলের ছোবড়াবোঝাই তিন চাকার ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসনাবাদ এলাকায় ব্রিজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার পর ভ্যানচালক দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মীরা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারিকেলের ছোবড়া ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারিকেলের ছোবড়াবোঝাই একটি তিন চাকার ভ্যানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভ্যানটিতে আগুন দেওয়ার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান আজগর হোসেন।