Advertisement

দুই দিন পর করতোয়া নদীতে মিলল নিখোঁজের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
দুই দিন পর করতোয়া নদীতে মিলল নিখোঁজের মরদেহ
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদী থেকে নিখোঁজের দুদিন পর জাহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার কচুয়াদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার জালশুকা মধ্যপাড়া এলাকার মৃত আলহাজ আজগরের ছেলে।

নিহতের ছেলে রিয়াদ জানান, গত সোমবার থেকে জাহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন। প্রায় দুই বছর আগে স্ট্রোক করার পর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বিষয় :