logo

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু
পুরোনা ছবি।

কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী। নিকট স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিল।

মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের আলাপ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।