logo
Advertisement

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নড়াইল
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে নিহত পরিবারের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিসকান সরদার মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের আসলাম ও তার লোকজন। এতে মিসকান সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই হামলায় নারীসহ আরও সাতজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মিসকানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর প্রতিপক্ষের আসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।