logo

নওগাঁয় মাদ্রাসাছাত্রকে বলাৎকারে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

নওগাঁয় মাদ্রাসাছাত্রকে বলাৎকারে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
ছাত্রকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০ বছর বয়সি মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদ্রাসার শিক্ষক মমিনুল হক ওই শিশুশিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে বলাৎকার করা হয়। প্রথমে শিশুটি ভয়ে চুপ থাকলেও পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার স্থানীয়রা ওই শিক্ষককে বেঁধে পুলিশকে খবর দেয়। পুলিশ শিক্ষককে থানা হেফাজতে আনে। মাদ্রাসা কমিটির সভাপতি নুরনবী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।