logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চলন্ত অবস্থায় ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ৪ বগি

চলন্ত অবস্থায় ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ৪ বগি
ময়মনসিংহে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ময়মনসিংহে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালী এলাকা অতিক্রম করার পর এর বগিগুলোর সংযোগস্থলের হুক (কাপলিং) ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনে থাকা ১৩টি বগির মধ্যে চারটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাকি নয়টি বগি নিয়ে ট্রেনটি কয়েকশ গজ সামনে চলে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওসি মো. আক্তার হোসেন জানান, বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামান। পরে পেছনের দিকে চালিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নিয়ে যান। রেলওয়ের কর্মীরা বগিগুলো পুনরায় সংযুক্ত করার পর বিকেল ৫টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট