logo
Advertisement

স্ত্রী বাসায় ফিরে দেখলেন স্বামীর গলাকাটা মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রাম, চট্টগ্রাম
স্ত্রী বাসায় ফিরে দেখলেন স্বামীর গলাকাটা মরদেহ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে মো. মোস্তাক (৬৮) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিশহরের ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক আহমদ তার স্ত্রীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিদিনের মতো কাজ শেষে বুধবার সন্ধ্যায় বাসায় ফিরে তিনি ভেতরে স্বামীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।

তবে কী কারণে বা কারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু নিশ্চিত করতে পারেনি।

হালিশহর থানার উপ পরিদর্শক মোশাররফ হোসেন এশিয়া পোস্টকে বলেন, লাশ চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কারা কেন হত্যা করেছে এই বিষয়ে এখনও কোন ধারণা পাওয়া যায়নি।