logo
Advertisement

নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিহতের বাড়িতে শোকস্তব্ধ মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম (৮) ও লাম ইসলাম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নন্দকুজা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহান ইসলাম শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম ইসলাম একই গ্রামের বাবুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা দুজন বন্ধু ছিল।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ হাসান ও স্থানীয়রা জানান, দুই বন্ধু ফারহান ও লাম তাদের বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা নদীর স্রোতে তলিয়ে যায়। এ সময় নদীর পাড়ে থাকা এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত দুই শিশুর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।