logo
Advertisement

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল সার জব্দ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল সার জব্দ
জব্দকৃত সার। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে সার মজুতের অভিযোগে আওয়ামী লীগ নেতার একটি গোডাউনসহ তিনটি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ইউপি সদস্য ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক শেখের একটি গোডাউন এবং স্থানীয় তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় দোকান ও গোডাউনে রাখা সারের নথিপত্র ও পরিমাণ যাচাই-বাছাই করে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে এক আওয়ামী লীগ নেতার গোডাউনসহ তিনটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।