মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার যেসব এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


