পঞ্চম শ্রেণির ছাত্রীকে ৬০ বছর বয়সী বৃদ্ধের ‘ধর্ষণ’

পাবনার চাটমোহর উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল নামে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাতে শিশুটির মা বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছেন।
এজাহারে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুকে বাড়ির পাশে দোকান থেকে কয়েল আনতে পাঠান মা। প্রতিবেশী দাদা আব্দুল জলিল শিশুটিকে খাবার জিনিসের লোভ দেখিয়ে তার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলেন। শিশুটি ঘর ঝাড়ু দিতে গেলে জোর করে ধর্ষণ করা হয়। শিশুটি দোকানে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। পরিবারকে ঘটনাটি খুলে বলে।
চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার পাবনা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
.png)


