logo

ফতুল্লায় স্টিল মিলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
ফতুল্লায় স্টিল মিলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রি-রোলিং স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় অবস্থিত সিএসআরএম রি-রোলিং স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—মিজান, সুমন, মিলন ও উজ্জল। তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মিল সূত্রে জানা যায়, দুপুরে মিলের ভেতরে লোহা গলানোর কাজ চলছিল। পাশে রাখা গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আগুনের তাপদাহে পাশে থাকা চার শ্রমিক আহত হন। ঘটনার পর মিলের অন্য শ্রমিকরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, শিল্পকারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে।