বগুড়ায় মোকামতলা পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা

বগুড়ার মোকামতলা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নূরে আলম মামুনুর রশিদকে আহ্বায়ক, সাজু মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাজি মো. লতিফকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১২ জনকে সাধারণ সদস্য রাখা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোখলেছার রহমান খলিফা, মিজানুর রহমান মিন্টু, সোহেল আহমেদ, ফজলে মাহবুদ শাহীন, শহিদুল ইসলাম নুন্নু, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সেকেন্দার আলী, নজরুল ইসলাম, আকতারুজ্জামান বাবু, রেজাউল করিম, মানিক মিয়া, শরিফুল ইসলাম (মুরাদপুর), শাকিল আহমেদ, শরিফুল ইসলাম (রামচন্দ্রপুর) ও শুভ কুমার সাহা।
সাধারণ সদস্য পদে রয়েছেন বাপ্পি, রকি, সাব্বির হাসান, শাহ আলম লিটন, মুনজু, সাইফুল ইসলাম, জিল্লু বারী, এমদাদুল হক, শামীম, এনামুল, আনরুল ও দুলাল প্রামাণিক।
কমিটি অনুমোদন প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই মোকামতলা পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। নবগঠিত কমিটির পক্ষ থেকে বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

