logo

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
ছাত্রদলের লোগো। ছবি: বিএনপির ওয়েবসাইট থেকে নেওয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজে আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতির তথ্য অনুযায়ী, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মো. সাহার উজ-জামান শিহাব ও মো. সিরাজুম মুনির।

Advertisement

এ ছাড়া সিনিয়র সহসভাপতি তাহারিমা আফরোজ তুলি, সহসভাপতি প্রান্ত কর্মকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমু হোসেন রানা।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট