logo

গাঁজা সেবনের সময় ছাত্রদল নেতাসহ আটক ৪

গাঁজা সেবনের সময় ছাত্রদল নেতাসহ আটক ৪
উদ্ধার করা গাঁজা ও আটক চারজন। ছবি : পুলিশের সৌজন্যে

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে গাঁজা সেবনের সময় লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লাসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর মুসুল্লির একটি পরিত্যক্ত টিনের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

Advertisement

আটক ব্যক্তিরা হলেন লেবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা (২৮), মৃত কালাম মৃধার ছেলে রায়হান মৃধা (২৬), হাবিব খানের ছেলে মো. কুদ্দুস খান ওরফে সোহেল এবং ৪ নম্বর ওয়ার্ডের মজিবর মাঝির ছেলে হৃদয় মাঝি (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। মাদকসেবনের আলামত দেখে তল্লাশি চালিয়ে ইমরান হোসেনের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার বলেন, কমিটি দেওয়ার পর ইমরান হোসেন মৌখিকভাবে উপজেলা ছাত্রদলকে পদত্যাগ করার কথা জানান। তবে এ বিষয়ে তিনি কোনো লিখিত আবেদন পাননি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা করা হয়েছে।