logo

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল নারীসহ দুজনের

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল নারীসহ দুজনের
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুতের তারে জাড়য়ে নারাসহ দুজনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য সংগ্রহ করছেন পুলিশ কর্মকর্তা। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন চৌদার গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু (৫০) এবং মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী আফরোজা খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাছ চুরি ঠেকাতে নিজের পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেন মাওলানা শায়েখ সেকান্দর আলী। তবে সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান তিনি। সকালে সেকান্দর আলীর স্ত্রী আফরোজা ওই পুকুরপাড়ে লাউগাছের মাচা থেকে লাউ তুলতে যান। লাউ ছিঁড়তে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। তাকে ছটফট করতে দেখে বাঁচাতে এগিয়ে যান সেকান্দর আলীর চাচাতো ভাই হারুন অর রশিদ। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।