চাকরির প্রলোভনে মারমা নারীকে গণধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ির গুইমারায় মারমা সম্প্রদায়ের এক বিধবা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা ম্রাচাই মারমা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছর বয়সী এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। ঐদিন রাতে তাকে হাটহাজারী একটি এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে।
ভিকটিমের ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, চাকরি প্রলোভনে গণধর্ষণের ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এই ঘটনা জড়িত থাকার অভিযোগে ম্রাচাই মারমাকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
