logo

ইয়াবাসহ ২৬ মামলার আসামি ‘ন্যাংড়া নয়ন’ গ্রেপ্তার

ইয়াবাসহ ২৬ মামলার আসামি ‘ন্যাংড়া নয়ন’ গ্রেপ্তার
গ্রেপ্তার নয়ন মিয়া ওরফে ‘ন্যাংড়া নয়ন’। ছবি : পুলিশের সৌজন্যে

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ নয়ন মিয়া ওরফে ‘ন্যাংড়া নয়ন’ (৩৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্যসংক্রান্ত ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৫০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, নয়ন মিয়া এর আগে উলিপুর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য থানার পুলিশের হাতে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্যসংক্রান্ত ২৬টি মামলা আদালতে বিচারাধীন।