logo
Advertisement

র‌্যাবের অভিযানে পাইপগানসহ সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ,নারায়ণগঞ্জ
র‌্যাবের অভিযানে পাইপগানসহ সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার
উদ্ধার করা পাইপগান, গুলির খোসা ও গাঁজা। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভবনে থাকা কয়েকজন পালিয়ে যান।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার তারাবো এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, তারাবো এলাকার একটি পরিত্যক্ত ভবনে অবৈধ অস্ত্র ও মাদক রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাত তিনটার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভবনে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে ভবনটি তল্লাশি করে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাবের ভাষ্য, অস্ত্র ও মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা পাঁচটি পাইপগান, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।