logo

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী নিহত

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী নিহত
প্রকৌশলী লুৎফুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ছাতকের চৌকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত লুৎফুর রহমান (৩৯) গোবিন্দগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে আলী ফিলিং স্টেশনে চাকরি করতেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা।

নিহত লুৎফুরের মামা মে. ওবায়দুল হক মিলন বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে লুৎফুর রহমানের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে সে কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাচ্ছিল। পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।