logo

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
আটক হিমাংশু পাল। ছবি : ইমিগ্রেশন পুলিশের সৌজন্যে

ভারতে যাওয়ার সময় দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম হিমাংশু পাল। তিনি বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় হিমাংশু পালের নাম স্টপ লিস্টে পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। আটক হিমাংশুর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বাগেরহাট সদর থানার ওসির পাঠানো চিঠির ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে সন্ধ্যা ৬টার দিকে আটক হিমাংশু পালকে বেনাপোল পোর্ট থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট