logo
Advertisement

সুনামগঞ্জে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সুনামগঞ্জ
সুনামগঞ্জে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ছবি : এশিয়া পোস্ট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস জেলায় ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। গত ৩১ আগস্ট হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সুনামগঞ্জ জেলায় নতুন করে ৭ হাজার ৮৩ জন ভোটার বেড়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৭৭৬ জন, নারী ২ হাজার ৩০৬ জন এবং হিজড়া সম্প্রদায়ের ভোটার ১ জন।

বর্তমানে সুনামগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৮২৫ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৯০৮ জনে। এর মধ্যে ১০ লাখ ৭১ হাজার ১৮৫ জন পুরুষ, ১০ লাখ ২৫ হাজার ৬৮৯ জন নারী এবং ৩৪ জন হিজড়া সম্প্রদায়ের ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা স্বাক্ষরিত পরিসংখ্যান অনুযায়ী, জেলার ছাতক উপজেলায় সর্বাধিক ১ হাজার ৫১ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৭১২ জন ও নারী ৩৩৯ জন। বর্তমানে এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ২৫৭ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৮০৭ জন।

অন্যদিকে, সবচেয়ে কম ২১৪ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন মধ্যনগর উপজেলায়।

সুনামগঞ্জ সদর উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ৫২৯ জন ও নারী ২৫১ জন। বর্তমানে সদরে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭০৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ১৭২ জন, নারী ১ লাখ ১৬ হাজার ৫২৭ জন ও হিজড়া ১০ জন।

বিশ্বম্ভরপুরে নতুন ভোটার বেড়েছে ৬১১ জন। এর মধ্যে পুরুষ ৩৭৮ জন ও নারী ২৩৩ জন। বর্তমানে মোট ভোটার ১ লাখ ৩৭ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬৯ হাজার ৯৪৪ জন, নারী ৬৭ হাজার ৩৩৫ জন ও হিজড়া ৪ জন।

ধর্মপাশা উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ২১৪ জন ও নারী ১১৭ জন। বর্তমানে মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬২৯ জন, নারী ৫৬ হাজার ৫০৩ জন ও হিজড়া ১ জন।

দোয়ারাবাজারে নতুন ভোটার বেড়েছে ৬৫১ জন। এর মধ্যে পুরুষ ৫৩২ জন, নারী ১১৮ জন ও হিজড়া ১ জন। বর্তমানে মোট ভোটার ২ লাখ ১ হাজার ৭৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৩০৩ জন, নারী ৯৮ হাজার ৪৫৭ জন ও হিজড়া ২ জন।

তাহিরপুরে নতুন ভোটার বেড়েছে ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ৩৭০ জন ও নারী ১৯১ জন। বর্তমানে মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ৮৭ হাজার ৭২৫ জন, নারী ৮৩ হাজার ৬৫৩ জন ও হিজড়া ৭ জন।

দিরাইয়ে নতুন ভোটার বেড়েছে ৬১৮ জন। এর মধ্যে পুরুষ ৪০৯ জন ও নারী ২০৯ জন। বর্তমানে মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৫৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজার ২১২ জন, নারী ১ লাখ ৩ হাজার ৩৫৮ জন ও হিজড়া ১ জন।

জামালগঞ্জ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ৩২০ জন ও নারী ১১২ জন। বর্তমানে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৭২ জন, নারী ৬৮ হাজার ৬০৭ জন ও হিজড়া ৩ জন।

শাল্লা উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ২০৯ জন ও নারী ১২৭ জন। বর্তমানে মোট ভোটার ৯৮ হাজার ২২৭ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ৩৬১ জন ও নারী ৪৮ হাজার ৮৬৬ জন।

শান্তিগঞ্জ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ৫০৬ জন, নারী ২১২ জন ও হিজড়া ১১ জন। বর্তমানে মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৬৬ জন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫২ জন, নারী ৭৫ হাজার ৭১২ জন ও হিজড়া ২ জন।

জগন্নাথপুরে নতুন ভোটার বেড়েছে ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ৪৭৮ জন ও নারী ৩০২ জন। বর্তমানে মোট ভোটার ২ লাখ ২১ হাজার ১৯১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৮৭ জন, নারী ১ লাখ ৯ হাজার ১০০ জন ও হিজড়া ৪ জন।

মধ্যনগর উপজেলায় সর্বনিম্ন ২১৪ জন নতুন ভোটার বেড়েছে। এর মধ্যে পুরুষ ১১৯ জন ও নারী ৯৫ জন। বর্তমানে এ উপজেলায় মোট ভোটার ৭৭ হাজার ৯৩৫ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ১৭১ জন ও নারী ৩৭ হাজার ৭৬৪ জন।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। গত ৩১ আগস্ট দাবি-আপত্তি নিষ্পত্তির মাধ্যমে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকার ওপর প্রাপ্ত ১২০টি দাবি-আপত্তির মধ্যে ১০৫টি গ্রহণ করা হয়েছে এবং ১৫টি বাতিল করা হয়েছে।

চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, জেলায় বর্তমানে সর্বমোট ভোটার ২০ লাখ ৯৬ হাজার ৯০৮ জন। এর মধ্যে ১০ লাখ ৭১ হাজার ১৮৫ জন পুরুষ, ১০ লাখ ২৫ হাজার ৬৮৯ জন নারী এবং ৩৪ জন হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, গত ৩১ জুলাইয়ের মধ্যে যাদের ভোটার নিবন্ধনের যোগ্যতা হয়েছে অথবা যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে, তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।