logo
Advertisement

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে: ত্রাণমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ,লালমনিরহাট
দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে: ত্রাণমন্ত্রী
শিশু নন্দিনী রায়ের পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী শিশু নন্দিনী রায় হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, এটি নির্মম ও নৃশংস হত্যাকান্ড। নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা নেই। দ্রুত সময়ের মধ্যে অভিযাগপত্র দিয়ে নন্দিনী হত্যার বিচারকার্য সম্পন্ন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে। যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা করতে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার তিনজন সংসদ সদস্য ও জেলার শীর্ষ কর্মকর্তারা এখানে এসেছি।

মন্ত্রী বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আমি যতদুর শুনেছি গ্রেপ্তার ব্যাক্তি হত্যার দায় স্বীকার করেছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা রয়েছে, তা সম্পন্ন করে অভিযোগপত্র দিয়ে দ্রুত সময়ের মধ্যে মামলার বিচার শেষ করা হবে। যারা এতটুকু একটা ছোট শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিচাশ। তাদের এমন দৃষ্ঠান্তমুলক শাস্তি দিতে হবে যাতে উদাহরণ হয়ে থাকে। এমন কাজে আর কেউ যুক্ত হতে সাহস না করে।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন। তারা আসামিকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। সেই শান্তিপূর্ণ পরিবেশে কার ইন্ধনে, কার উসকানিতে, কার প্রোরোচনায় প্রশাসনকে আক্রমন করা হয়। এটি আরেকটি অপরাধ। আইন হাতে তুলে নিয়েছে তারা। এতে কারও উসকানি আছে কি না? সেটি পুলিশ তদন্ত করে দেখছে। সাধারন মানুষ যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়, তারা নিশ্চিতে বাড়িতে থাকবে। কিন্তু যারা অপরাধী, যারা প্রশাসনকে আক্রমন করে মব সৃষ্ঠি করে তারা অপরাধী। যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে।

এ সময় ত্রাণমন্ত্রীর সঙ্গে ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক (ডিসি) রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।

গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন হত্যাকারী বিধান চন্দ্র রায় আদালতে দায় স্বীকার করেছেন।