logo

মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টা, শিক্ষককে পিটিয়ে পুলিশে দিল জনতা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ‎গাইবান্ধা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টা, শিক্ষককে পিটিয়ে পুলিশে দিল জনতা
গাইবান্ধার সাঘাটা থানা। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদ্রাসার কক্ষে ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগ শিক্ষক রবিউল ইসলামকে মারধর করে পুলিশে হাতে তুলে দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বোনারপাড়ার (ফুটানীর বাজার) জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

‎রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদ্রাসাটিতে চাকরিতে যোগ দেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

‎

প্রত্যক্ষদর্শী মাহাবুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে ওই তরুণকে জোরাজুরি করছিলেন। সেখানে উপস্থিত হওয়া স্থানীয় কয়েকজনের নজরে এলে তাকে হাতেনাতে ধরা হয়।

স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার রতন মিয়া জানান, শোনার পর আমি গিয়ে অভিযুক্তকে পুলিশের দেওয়ার ব্যবস্থা করি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্তকে এলাকাবাসী আটকে রেখেছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে থানায় নিয়ে আসা হয়। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।