logo

সিরাজগঞ্জ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
সিরাজগঞ্জ মহাসড়কে যানজট। ছবি: এশিয়া পোস্ট

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল থেকেই এই যানজটের সৃষ্টি হয়। বর্তমানে সেতুর দুই লেনই বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ মহাসড়কে যানজট। ছবি: এশিয়া পোস্ট
সিরাজগঞ্জ মহাসড়কে যানজট। ছবি: এশিয়া পোস্ট

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপের মধ্যে যমুনা সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতির অবনতি ঘটেছে। যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যমুনা সেতুর পশ্চিম প্লাজায় টোল দেওয়ার পরপরই তিনটি গাড়ি বিকল হয়ে গেছে। আমরা রেকার দিয়ে সরানোর চেষ্টা করছি। এখন সেতুর দুই লেনেই যানবাহন চলাচল বন্ধ আছে। কোনো যানবাহন বিকল হলেই পেছনে যানবাহনের সারি দীর্ঘ হয়। আজকে চাপও বেশি।