চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি জুয়েল, সম্পাদক রানা

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম। সহসভাপতি করা হয়েছে মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবালকে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।
ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।






