কম খরচে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন যেভাবে

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনলাইন ‘বেসিক আইইএলটিএস’ ও ‘রোড টু হায়ার স্টাডি কোর্স-২০২৬’ চালু করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। কোর্সটির নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে দেড় হাজার টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজ ও সংগঠনটির মাসিক প্রকাশনা ছাত্র সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে (https://cdachrm.com/campaign/basic-ielts-course-2026/apply) আবেদন করতে পারবেন।
ছাত্রশিবিরের তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে কোর্সটি শুরু হবে। নিবন্ধনের শেষ তারিখ ২৭ অক্টোবর। সপ্তাহে তিন দিন (শনিবার, সোমবার ও বুধবার) রাত ৯টায় জুম প্ল্যাটফর্মে সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে।
আইইএলটিএস কোর্সে মোট ২৪টি ক্লাস থাকবে। দুই মাসের এ কোর্সে প্রতিটি ক্লাসের সময়কাল এক ঘণ্টা। পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতি ও বিদেশে পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে চারটি বিশেষ সেশন রাখা হয়েছে। প্রতিটি সেশনের সময়কাল দুই ঘণ্টা। সেশনগুলোর ভিডিও রেকর্ডিংও পাওয়া যাবে।
কোর্সটির প্রশিক্ষক হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার নাঈম হোসেন। তিনি ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক এবং তার আইইএলটিএস ব্যান্ড স্কোর ৮ দশমিক ৫। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।

