logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ সোমবার

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ সোমবার
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ সোমবার। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)।

আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল সোমবার বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পাশাপাশি https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল পাঠানো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা https://eduboardresults.gov.bd/ থেকে ফল সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে।