logo

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : এশিয়া পোস্ট

শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশে বিলম্ব হলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পরবর্তী ধাপে পিছিয়ে পড়তে পারে। বিশেষ করে আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। এ কারণেই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের ভেতরেই সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে যেন মূল্যবান সময় নষ্ট না হয়, সেদিকে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানান তিনি।

দেশের উন্নয়নের যাত্রা অবহ্যাত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে। সেই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ডের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতোটা উদাসীন ছিলো, তা অবিশ্বাস্য। আমি যখন আমার দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড দেখি, তখন বিশ্বাস করতে কষ্ট হয় যে একটি সরকার শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে এতোটা উদাসীন থাকতে পারে। পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা নিয়ে আইন সংশোধনের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন জানান, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ খ্রিষ্টাব্দের আইন সংশোধন করে ২০২৬ খ্রিষ্টাব্দের নতুন আইন পাস করা হয়েছে। নতুন এই আইনের মাধ্যমেই পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।