সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির আওতাধীন সব কলেজকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে এই রুটিন প্রতিষ্ঠানটিতে পাঠাতে বলা হয়েছে।
মাউশির এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ এবং ওয়ার্ড ফাইল আকারে প্রস্তুত করতে হবে। রুটিনে বাংলা ইউনিকোড এবং ইংরেজি লেখার ক্ষেত্রে টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করতে হবে।
প্রস্তুত করা রুটিনটি আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির [email protected] ই-মেইলে পাঠাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে অধিদপ্তর নির্ধারিত সময়ের মধ্যে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
