logo

সরকারি হচ্ছে আরও এক কলেজ

সরকারি হচ্ছে আরও এক কলেজ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি: কোলাজ

পঞ্চগড়ের সদর উপজেলাধীন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের কলেজ শাখা সরকারীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কলেজটির নিয়োগ-পদোন্নতি ও সম্পত্তি স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা যায়।

সরকারীকরণ-সংক্রান্ত বিজ্ঞপ্তি। ছবি: মাউশি থেকে নেওয়া
সরকারীকরণ-সংক্রান্ত বিজ্ঞপ্তি। ছবি: মাউশি থেকে নেওয়া

চিঠিতে বলা হয়েছে, পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট’ (কলেজ শাখা) এর নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং (প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কার্য সম্পাদনের ব্যয় ব্যতীত) নগদ ও ব্যাংকে সংরক্ষিত টাকা ব্যয়ের ওপর ৩ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

একই সঙ্গে চিঠিতে প্রতিষ্ঠান প্রধানকে পরিদর্শনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।