logo

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেপ্তার
লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবু। ছবি: চ্যানেল ২৪ থেকে নেওয়া

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।