logo

কুবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

কুবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস কক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’।

সোমবার (১১ মে) রাত ৯টায় এশিয়া পোস্টকে শুভ কামনা জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( কুবিসাস) অফিস কক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবিসাসের সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের কুবি প্রতিনিধি চৌধুরী মাছাবীহ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ জুবায়ের (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক আনিসুর রহমান (দৈনিক সমকাল) কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন (আমার দেশ), আকাশ আল মামুন (দ্য ডেইলি ক্যাম্পাস) এবং কুবির সদস্য ও সহযোগী সদস্যরা।

চৌধুরী মাছাবীহ বলেন, ‘এশিয়া পোস্টের এই যাত্রা কেবল একটি সংবাদমাধ্যমের সূচনা নয়, বরং এটি তরুণ সাংবাদিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমরা আশা করি, তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, সাংবাদিকতার প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও এশিয়া পোস্টের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইউনুস সুজন বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই এশিয়া পোস্টের মূল লক্ষ্য। আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মধ্য দিয়ে তরুণদের জন্য একটি ইতিবাচক গণমাধ্যম প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা কাজ করে যাব।