logo
Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা-২০২৬ এর বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ৯টায় শুরু হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইলের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র, যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও এমপিও সংশ্লিষ্ট সব কাগজ, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd) পাওয়া যাবে।