ময়মনসিংহে ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৪টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। সোমবার (১০) জুলাই প্রকাশিত এসএসসির ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিন সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক এক সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
শতভাগ উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— মুক্তাগাছা কলেজ, শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল, ছাপারকোনা মণিজা আবুল গার্লস হাই স্কুল ও কদমতলী কারিপাড়া হাই স্কুল।
ফলাফলে দেখা যায়, মুক্তাগাছা কলেজ থেকে চার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করছে। শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে পাঁচ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করছে। ছাপারকোনা মণিজা আবুল গার্লস হাই স্কুল থেকে ১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করছে এবং কদমতলী কারিপাড়া হাই স্কুল থেকে তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবার এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে ছেলে শিক্ষার্থীরা। এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। তবে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা।
ময়মনসিংহ বোর্ডে মোট হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন। মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ১৫১ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৩৭২ জন আর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৯০২ জন। ছেলেদের পাসের হার ৫২ দশমিব ৬৬ শতাংশ। মেয়েদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭৯ জন। জিপিএ ৫ প্রাপ্ত ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬২১ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা। এ চারটি জেলার মোট ১ হাজার ৩৪৪ জন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক এশিয়া পোস্টকে বলেন, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালোভাবে পড়ালেখা করেনি। এক্ষেত্রে শিক্ষকদেরও গাফিলতি থাকতে পারবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
.png)


