logo

মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩, জিপিএ-৫ পেলেন ৩১২ জন

মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩, জিপিএ-৫ পেলেন ৩১২ জন
এইচএসসির ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার মাইলস্টোন কলেজে। ছবি: কলেজ সৌজন্যে

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ, গড় পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১৬ জন শিক্ষার্থী, পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ১২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১৯ জন শিক্ষার্থী, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী।

ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান।

এইচএসসির ফলাফলে সাফল্যের জন্য কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।