logo

৭ নভেম্বর ছুটি ঘোষণা করল কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড

৭ নভেম্বর ছুটি ঘোষণা করল কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড
বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশের লোগো। ছবি: উইকিপিডিয়া

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর (শনিবার) প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ। একই সঙ্গে এ দিন কর্মকর্তা-কর্মচারীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেফাক। এতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর বেফাকের কেন্দ্রীয় দপ্তরের সকল কার্যক্রম স্থগিত থাকবে। ছুটি শেষে আগামী ৮ নভেম্বর (রোববার) থেকে পুনরায় যথারীতি দাপ্তরিক কার্যক্রম চালু হবে।

এর আগে চলতি বছরের গত ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে এবং এ উপলক্ষে প্রতিবছর এ দিন সাধারণ ছুটি থাকবে।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট