logo

বাতিল হচ্ছে যে ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন (তালিকা)

বাতিল হচ্ছে যে ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন (তালিকা)
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

সারা দেশের বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও স্বীকৃতি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তিন বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান।

গত রোববার (৪ অক্টোবর) ডিপ্লোমা পর্যায়ের এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এতে সই করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। শর্ত উল্লেখ করে তাতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদনের শর্তাবলিতে উল্লেখ আছে যে প্রতিষ্ঠানে পরপর তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে পাঠদান অনুমোদন বাতিল করা হবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০ এর উপনীতি ৫.৪ মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক- কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরী, পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে।

এ অবস্থায় তালিকায় উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর আগামী ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, এ বিষয়ে আগামী ১৫ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো।

অনুমোদন কেন বাতিল হতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা—

১. মাইনাল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট—পঞ্চগড়

২. মাদারল্যান্ড অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট—ঠাকুরগাঁও

৩. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—দিনাজপুর

৪. বেইলি ব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট—রংপুর

৫. মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি—রংপুর

৬. কেরামোতিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—রংপুর

৭. এস এফ আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট—রংপুর

৮. মেট্রোপলিটান প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট—রংপুর

৯. ইউনিক পলিটেকনিক ইনস্টিটিউট—গাইবান্ধা

১০. সৃজনশীল পলিটেকনিক ইনস্টিটিউট—জয়পুরহাট

১১. ইউনিভার্সাল পলিটেকনিক ইনস্টিটিউট—নওগাঁ

১২. মহাদেবপুর পলিটেকনিক ইনস্টিটিউট—নওগাঁ

১৩. ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, নওগাঁ—নওগাঁ

১৪. গ্লোবাল পলিটেকনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—চাপাইনবাবগঞ্জ

১৫. নিউ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি—চাপাইনবাবগঞ্জ

১৬. প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউট—রাজশাহী

১৭. প্রকাউসল প্রগতি ইনস্টিটিউট—রাজশাহী

১৮. পপুলার পলিটেকনিক ইনস্টিটিউট—রাজশাহী

১৯. ক্যাম্পাস পলিটেকনিক ইনস্টিটিউট—রাজশাহী

২০. রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—রাজশাহী

২১. ইউনাইটেড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—রাজশাহী

২২. নর্থ পলিটেকনিক ইনস্টিটিউট—নাটোর

২৩. যমুনা পলিটেকনিক ইনস্টিটিউট—সিরাজগঞ্জ

২৪. কাজীপুর পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—সিরাজগঞ্জ

২৫. নর্দান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—সিরাজগঞ্জ

২৬. ভেরামারা পলিটেকনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—কুষ্টিয়া

২৭. গাংনী সায়েন্স অ্যান্ড টেকনোলজি—মেহেরপুর

২৮. প্রেসিডেন্সি প্রাইভেট ইনস্টিটিউট অব টেকনোলজি—মাগুরা

২৯. নড়াইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট—নড়াইল

৩০. লোহাগড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট—নড়াইল

৩১. মনিরামপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট (এমএমপিআই)—যশোর

৩২. অক্সফোর্ড প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—যশোর

৩৩. আহসানিয়া মিশন পলিটেকনিক ইনস্টিটিউট—যশোর

৩৪. বুশরা পলিটেকনিক ইনস্টিটিউট—সাতক্ষীরা

৩৫. কালিয়াগঞ্জ মডেল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট—সাতক্ষীরা

৩৬. সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি—খুলনা

৩৭. স্কয়ার পলিটেকনিক ইনস্টিটিউট—খুলনা

৩৮. পাবলিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট—খুলনা

৩৯. ডিজিটাল পলিটেকনিক ইনস্টিটিউট—খুলনা

৪০. ইউনিক পলিটেকনিক ইনস্টিটিউট—খুলনা

৪১. নর্দান পলিটেকনিক ইনস্টিটিউট—খুলনা

৪২. গোপালগঞ্জ সিটি পলিটেকনিক ইনস্টিটিউট—গোপালগঞ্জ

৪৩. বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট—ফরিদপুর

৪৪. আধুনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এগ্রিকালচার—ফরিদপুর

৪৫. আদর্শ পলিটেকনিক ইনস্টিটিউট—ফরিদপুর

৪৬. বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—ঢাকা

৪৭. মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি (এমএআইটি)—ঢাকা

৪৮. সাভার ডিজিটাল পলিটেকনিক ইনস্টিটিউট—ঢাকা

৪৯. মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ইনস্টিটিউট (এমএএসআই)—নারায়ণগঞ্জ

৫০. মাধবদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—নরসিংদী

৫১. ধনবাড়ি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ—টাঙ্গাইল

৫২. এলেঙ্গা ইনস্টিটিউট অব টেকনোলজি—টাঙ্গাইল

৫৩. শেরপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি—শেরপুর

৫৪. আদর্শ কারিগরি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—শেরপুর

৫৫. ময়মনসিংহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—ময়মনসিংহ

৫৬. কিশোরগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি—কিশোরগঞ্জ

৫৭. ল্যান্ডমার্ক পলিটেকনিক ইনস্টিটিউট—কুমিল্লা

৫৮. লাকসাম মডার্ন পলিটেকনিক ইনস্টিটিউট—কুমিল্লা

৫৯. লুৎফুন্নেসা পলিটেকনিক ইনস্টিটিউট—কুমিল্লা

৬০. পীরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট—ঠাকুরগাঁও

৬১. রংপুর ইনস্টিটিউট অব টেকনোলজি—রংপুর

৬২. মিঠাপুকুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—রংপুর

৬৩. প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট—রংপুর

৬৪. আরিফ রাব্বী পলিটেকনিক ইনস্টিটিউট—গাইবান্ধা

৬৫. ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট—চাঁপাইনবাবগঞ্জ

৬৬. দ্য নর্থ পলিটেকনিক ইনস্টিটিউট—রাজশাহী

৬৭. আদর্শ পলিটেকনিক ইনস্টিটিউট—কুষ্টিয়া

৬৮. কুইন্স ইনস্টিটিউট অব টেকনোলজি—চুয়াডাঙ্গা

৬৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়—গোপালগঞ্জ

৭০. মডার্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এগ্রিকালচার—ফরিদপুর

৭১. রাজবাড়ী কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি—রাজবাড়ী

৭২. রাজবাড়ী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—রাজবাড়ী

৭৩. মাইক্রো ইনস্টিটিউট অব টেকনোলজি—ঢাকা

৭৪. নর্দান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি—ঢাকা

৭৫. জামালপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি—জামালপুর

৭৬. জামালপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউট—জামালপুর

৭৭. নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট—নোয়াখালী

৭৮. ড. জেড. আই. চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট—গাইবান্ধা

৭৯. আখতার মোরশেদ এগ্রিকালচার টেকনোলজি ইনস্টিটিউট—বরগুনা

৮০. আল মদিনা কিরিশী প্রাযুক্তি ইনস্টিটিউট—ফেনী

উল্লেখ্য, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ৮৬টি কারিগরি প্রতিষ্ঠানের তালিকার মধ্যে ৬টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত হয়নি।