logo

ফেল করাদের সাপ্লিমেন্ট পরীক্ষার ফরম পূরণ করতে হবে ৯ নভেম্বরের মধ্যে

ফেল করাদের সাপ্লিমেন্ট পরীক্ষার ফরম পূরণ করতে হবে ৯ নভেম্বরের মধ্যে
ফলাফল জানতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি: জাগো নিউজ

চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ২ (দুই) বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

এ লক্ষ্যে এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফর্ম পূরণের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ফি বাবদ অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ প্রকাশ করা হবে। এ তালিকা হতে ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ নভেম্বর।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট