logo
Advertisement

এসএসসি-এইচএসসি ২০২৭: ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এসএসসি-এইচএসসি ২০২৭: ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি নির্ভুল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

Advertisement

বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষকদের ‘ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফর্ম’ বা ই-টিআইএফ (eTIF) সংশোধনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষক ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, কালো তালিকাভুক্ত হয়েছেন কিংবা বর্তমানে খণ্ডকালীন হিসেবে কর্মরত আছেন—ই-টিআইএফ থেকে অবিলম্বে তাদের নাম কর্তন করতে হবে।

ই-টিআইএফ তথ্য হালনাগাদ না থাকার কারণে প্রতি বছর প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে জটিলতা তৈরি হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংশোধনী প্রতিষ্ঠানগুলোকেই নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। বোর্ড থেকে সরাসরি ই-টিআইএফ সংশোধনের কোনো সুযোগ নেই।

একই সঙ্গে, যেসব যোগ্য শিক্ষকের তথ্য এখনো ই-টিআইএফ ডাটাবেইজে অন্তর্ভুক্ত হয়নি, তাদের তথ্যও জরুরি ভিত্তিতে যুক্ত করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।