logo
Advertisement

সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোটায় ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোটায় ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এই সূচি প্রকাশ করা হয়েছে।

রাজধানীর বারিধারায় ডিওএইচএস-এর ২ নম্বর রোডের ১৯১ নম্বর বাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

কোটাভিত্তিক সময়সূচি

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংযুক্ত সকল কলেজের ‘পোষ্য, খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ)’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

১৩ সেপ্টেম্বর (রোববার) বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত সংযুক্ত সকল কলেজের ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ।

১৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের ‘উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের ‘হরিজন ও দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী’ কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং স্ব-স্ব কোটার স্বপক্ষে মূল প্রমাণক বা সনদপত্র প্রদর্শন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ‘পোষ্য, খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ) কোটার শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ ৬ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে এই ফি জমা দিয়ে পে-স্লিপ সংগ্রহ করতে হবে। পে-স্লিপের মূল কপি এবং সংশ্লিষ্ট কলেজের ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।